রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেয়া কেনো অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
স্থানীয় সরকার সচিব, দুই সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
পুনর্বাসনের নামে ফুটপাতে হকার বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। সাদা রঙ দিয়ে জায়গা নির্ধারণ করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একে ফুটপাত ও সড়ক দখলের প্রাতিষ্ঠানিক বৈধতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
নগর কর্তৃপক্ষ বলছে, নির্দিষ্ট স্থানের বাইরে দোকান বসালে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।
আল রাজীব/ আয়না নিউজ