| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এলো ২১৮ কোটি ডলার রেমিট্যান্স

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 30278 বার পঠিত
মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এলো ২১৮ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২১৮ কোটি ডলারের সমান। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১৮ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিলো ১৬১ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। এর আগের মাস মার্চে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

চলতি বছরের জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ডলার। গত ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

এছাড়া গত বছরের অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ও ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স আসে। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪