যুক্তরাজ্যের লন্ডনে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) আয়োজিত মন্ত্রী পর্যায়ের উচ্চপর্যায়ের সংলাপে অংশগ্রহণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে আবারও ইতিবাচক গতি ফিরেছে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা পরিবারের খরচ ও কোরবানির প্রস্তুতির জন্য বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ফলে চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে প্রায় ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স।
শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিয়েছেন।
প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনেই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন আয়োজনই এখন আমাদের প্রধান লক্ষ্য
২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে বলে মন্তব্য করেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে ভোক্তাদের সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কনজুমারস (ক্যাব)।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একাধিক মামলীয সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে আবারও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দ্রুত শেষ করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে এই প্রস্তাবকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব, ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়বে এবং শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
পদ্মা নদীর উন্নয়ন প্রকল্পের পাশাপাশি তিস্তা ব্যারাজ নিয়েও ভবিষ্যতে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের পানি ব্যবস্থাপনা ও সেচ সুবিধা বৃদ্ধিতে বড় ধরনের অবকাঠামো প্রকল্প গ্রহণ করা জরুরি, এবং এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা উচিত।
জধানীর কলাবাগান থানার নিখোঁজ পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের সন্ধান পাওয়া গেছে
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। এ উপলক্ষে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেন।