ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার (১৭ মে ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন
ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদ যাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি এবং মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির নামে কেউ অরাজকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
লন্ডনে চিকিৎসা শেষে রাষ্ট্রপতির শপিংয়ে বের হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি খরচে যুক্তরাজ্যে অবস্থানকালে চিকিৎসার পাশাপাশি তার ব্যক্তিগত কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানা গেছে।
সরকার পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে, যাতে তারা জনগণের আস্থার জায়গায় ফিরে যেতে পারে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিষ্ঠানটি দুর্বল অবস্থায় পৌঁছেছিলো।
কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের জন্য সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনাবাদি জমি চাষের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ রক্ষায় সরকার সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা–বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। আসন্ন জুন মাসের বাজেটে এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ রাখা হবেবলেও জানান তিনি।
দেশের চলচ্চিত্র শিল্পের মতো একটি শক্তিশালী ও সম্ভাবনাময় মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্রীয় ভূমিকা অতীতে যথেষ্ট ছিলো না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী কুক্ষিগত থাকা এসব সুবিধা নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে) বিক্রি করা হচ্ছে ২৬ মে’র যাত্রার আসনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে নির্ধারিত পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পর্যায়ক্রমে অনলাইনে বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
কুমিল্লার বরুড়ার লক্ষীপুর বাজার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে। বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন।
আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর নেতৃত্বে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের প্রত্যাশা ও নানা উন্নয়ন স্বপ্নকে সামনে রেখে শাহরাস্তি-হাজীগঞ্জসহ পুরো জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে বরণ করে নিতে।