আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে থাকা ‘একপেশে ইতিহাস’ সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ইতিহাসও নতুন পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে
রাজধানীর কাঁচাবাজারগুলোতে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। একই সঙ্গে ডিমের বাজারেও অস্থিরতা দেখা দেওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেলো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয় পেয়েছেন বিএনপিপন্থি প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী।
চোরাচালান, মানব পাচার ও ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে মানুষকে সতর্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। বৃহস্পতিবার (১৪ মে) চূড়ান্ত এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সংস্থাটির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শিক্ষক নিয়োগ, সরকারি কেনাকাটা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী–এর প্রার্থিতা ও শপথ গ্রহণ সংক্রান্ত আবেদন আগামী ৯ জুন শুনানির জন্য নির্ধারণ করেছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালত একইসঙ্গে আসলাম চৌধুরীর প্রার্থিতা ও শপথ গ্রহণের সুযোগ চেয়ে করা আবেদন নথিভুক্ত করে শুনানির দিন নির্ধারণ করে।
তিনি আরও বলেন, সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চোরাচালানের মাধ্যমে কোনো পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকার জনগণকেও সতর্ক করা হয়েছে।
রাজধানীতে পৃথক অভিযানে জাল টাকার চক্র ও সাইবার প্রতারণার সঙ্গে জড়িত দুইটি সংঘবদ্ধ চক্রের মোট ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে জাল নোট তৈরির চক্রের তিন সদস্য এবং অনলাইন জুয়া ও সাইবার প্রতারণায় জড়িত ছয় চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে “পূর্ণকালীন প্রেসিডেন্ট” হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী পরিবহন সক্ষমতা দেড় গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।