| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টমস হাউস

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 30310 বার পঠিত
ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টমস হাউস

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদের দিন ব্যাতীত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

গত রোববার (১৭ মে) এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করার পর,আজ সোমবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,ঈদকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য, শিল্পকারখানার কাঁচামাল সরবরাহ এবং রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই  সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত জরুরি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় জনবল সীমিত পরিসরে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানি সূচি ঠিক রাখতে এ ধরনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা  রাখার  প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূর্যয় কর্মকার / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪