একটি মহল গোপনে সংগঠিত হয়ে মানুষের ভেতরে ঢুকে বিভ্রান্তি ছড়ানো এবং ক্ষতির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।
এবার টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শুক্রবার (২২ মে) চরপৌলি এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে
আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক হবে বলে আশার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী রবিউল আলম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।
ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাট। কোরবানী সামনে রেখে এখনো পুরোপুরি ক্রেতা-বিক্রেতার মিলনমেলা ঘটেনি এই হাটে।
রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর
ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যক্তিগত কর্মকর্তা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। দীর্ঘ প্রস্তুতির পর চালু হওয়া এসব হাটে এখন গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনাবেচা জমে উঠছে।
চলতি বছরের শুরু থেকে অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে ৭০ শতাংশেরও বেশি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সরকার। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এসব বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী-কে ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। নিয়োগ অনুযায়ী তিনি বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড-১-এ বেতন-ভাতা পাবেন।
রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে ঈদকে কেন্দ্র করে তৈরি হয়েছে মিশ্র চিত্র। কোথাও মিলছে স্বস্তি, কোথাও আবার দামে বাড়তি চাপ—সব মিলিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন অভিজ্ঞতা।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।
ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম
আগামী শনিবার (২৫ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।