| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

  • আপডেট টাইম: 12-06-2026 ইং
  • 21175 বার পঠিত
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটসংলগ্ন জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। এর মধ্যে একটি গ্লাস ভবনের পেছন দিক দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি।

এ সময় শব্দ পেয়ে কার্যালয়ের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুষ্কৃতকারীদের ধাওয়া করেন। তবে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার বিষয়ে সকালে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হলে তিনি এটিকে সম্ভাব্য নাশকতার ঘটনা হিসেবে উল্লেখ করেন। তার মতে, সম্প্রতি অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে ঘিরে কিছু চাকরিচ্যুত ব্যক্তির অনলাইন অপপ্রচারের সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে।

অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান। 

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪