| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনরা

  • আপডেট টাইম: 12-06-2026 ইং
  • 20682 বার পঠিত
আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনরা

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করছেন স্বজনরা। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ স্থানান্তর কার্যক্রম চলছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ৪১৬ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ১৭৬ জনকে তাদের স্বজনরা অন্য হাসপাতালে নিয়ে গেছেন। বর্তমানে হাসপাতালটিতে ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপিল করার প্রস্তুতি নিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সরকারের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আগামী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্তের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে তারা আশা করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪