| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 7161 বার পঠিত
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পরে সকাল ৯টার দিকে কক্সবাজারগামী ফ্লাইটে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজার বিমানবন্দর এলাকায় সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিমানবন্দরে পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী খাল পুনঃখনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। দিনব্যাপী কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফিরবেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪