| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

  • আপডেট টাইম: 03-12-2025 ইং
  • 339639 বার পঠিত
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

দেশের স্বার্থে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার ( ০৩ ডিসেম্বর ) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন মাত্রা যোগ করবে।

তার মতে, গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, দুটি ভোট একসঙ্গে দিতে একজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে। আমরা নির্বাচনের দিন গণমাধ্যমের অবাধ চলাচল নিশ্চিত করবো।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, শতাব্দীর সর্বোত্তম নির্বাচন আয়োজন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪