ইসি কর্মকর্তারা জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করা হয়ে থাকে। তাই ওই সাক্ষাতের পরই সিইসির ভাষণ ও নির্বাচনের তফসিল প্রচার করা হতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ হঠাৎ ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। শারীরিক অসুস্থতা অনুভব করায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এজলাস ত্যাগ করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি।
দিনক্ষণ সামনে রেখে নির্বাচন কমিশনে চলছে চূড়ান্ত প্রস্তুতি। আগামী ১০ ডিসেম্বরই ঘোষণা হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল এমন ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে।
তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলো তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরাও বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণের মান কেমন হচ্ছে, সেটি দেখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, জানুয়ারির মধ্যেই প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন আমরা সবকিছুই নিচ্ছি। এর জন্যই কিন্তু প্রশিক্ষণ দরকার।
রিটে অভিযোগ করা হয়, নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ। এছাড়া ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা চাইলে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি নির্ধারিত রয়েছে। এর আগেই তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বলে গত ৩ ডিসেম্বর জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় হাসিনা সরকারের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা—এনইআইআর। নতুন এই উদ্যোগের কারণে দেশের নেটওয়ার্কে আর ব্যবহার করা যাবে না নিবন্ধনবিহীন, চুরি হওয়া কিংবা অনুমোদনহীনভাবে আমদানি করা ফোন।
চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলন ঘিরে হত্যা ও গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।