| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লটারিতে দেশের ৫২৭ থানার ওসি পদায়ন

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 340021 বার পঠিত
লটারিতে দেশের ৫২৭ থানার ওসি পদায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের ৫২৭টি থানায় নতুন অফিসার ইনচার্জ বা ওসি পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এই পদায়ন সম্পন্ন করে পুলিশ সদর দফতর। নির্বাচনকালীন দায়িত্ব ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লটারির পূর্বে বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সংগ্রহ করা হয় সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা। সেই তালিকার ভিত্তিতেই সম্পন্ন হয় ওসিদের নতুন পদায়ন। লটারির মাধ্যমে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ থাকলেও এ প্রক্রিয়া মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে প্রযোজ্য হয়নি।

বাংলাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় রয়েছে ১১০টি থানা। মেট্রোপলিটনের থানা সমূহে লটারির বদলে সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন।

পদায়নের মধ্যে- ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানা, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬ থানা, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ থানা, সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানা, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানা এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদেরও লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

নির্বাচনকে সামনে রেখে এই নতুন পদায়ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবে বলেই আশা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪