| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দম্পতিসহ ৩ জনের

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 46805 বার পঠিত
সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দম্পতিসহ ৩ জনের

সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রুতগামী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের কিশোরী মেয়ে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানচালক মো. নুরু (৪৫)।

আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে। তাকে গুরুতর অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে সড়কে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪