| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের সিংড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 46663 বার পঠিত
নাটোরের সিংড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত মধু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে যান মধু। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪