| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 47055 বার পঠিত
ভালুকায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঘুমের মধ্যে সাপের কামড়ে মামুন বেপারী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোড় বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই এলাকার কিসমত বেপারীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মামুন। গভীর রাতে কোনো এক সময় ঘুমের মধ্যে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। তখন পর্যন্ত তার মৃত্যু হয়ে গেছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাচিনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইয়াসমিন তালুকদার।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাসান/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪