| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি

  • আপডেট টাইম: 06-06-2026 ইং
  • 45185 বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন নেতৃত্বে র‍্যালিটি শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবুয়াল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। 

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে জানান আয়োজকরা। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বশির / আল রাজীব/ আয়না নিউজ




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪