| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম: 06-06-2026 ইং
  • 44425 বার পঠিত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়া, ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টি এবং পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৩৫ মিনিট ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ২টা  থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। প্রায় ৫০  মিনিট বন্ধ থাকার পর দুপুর ২টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এদিকে একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুপুর ২টা থেকে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল স্থগিত রাখে। পরে আবহাওয়া অনুকূলে এলে বিকেল ৩টার পর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নৌপথে ১২টি লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম

পদ্মা নদীতে উত্তাল ঢেউ, প্রবল বাতাস ও ঝড়ো আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪