কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ৬ জুন সকাল আনুমানিক ৮ টা ৩৫ মিনিটের সময় ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জানিয়েছে বিজিবি।
অভিযান চলাকালে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ইদু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী খলিলুর রহমান কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৯ লক্ষ ৮৫ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাহবুব/ আল রাজীব/ আয়না নিউজ