| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • আপডেট টাইম: 06-06-2026 ইং
  • 45146 বার পঠিত
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।  শনিবার (৬ জুন ) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় অবস্থিত ১১ বিজিবির স্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত নারী হলেন মাহমুদা খাতুন (৬০), স্বামী মৃত নুরুল হক। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ পাড়া এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়। এ সময় হাবিলদার জহিরের নেতৃত্বে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে গাড়িতে থাকা এক নারীর বহন করা দুইটি কার্টন থেকে আনুমানিক ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচারের অপচেষ্টা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করায় বেশ কয়েকটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

অভিযানে বিজিবির পাশাপাশি পুলিশের সমন্বয় ছিল। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাম্মেল হক।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

মিনহাজ/ আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪