কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মদিনা পরিবহনের যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরুড়া উপজেলার মহিশাইর ইউনিয়নের মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫) ও অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা।
আমার ভাগিনা কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস অ্যান্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহসহ দোকানের কর্মচারী যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ নেওয়ার জন্য আমি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাঁড়ি থানায় আসছি বলে জানান নিহতের মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করি। লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা।
আল রাজীব/ আয়না নিউজ