| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার দাফনে প্রথম মাটি দেন তারেক রহমান

  • আপডেট টাইম: 31-12-2025 ইং
  • 276805 বার পঠিত
খালেদা জিয়ার দাফনে প্রথম মাটি দেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুধবার বিকেলে ঢাকার জিয়া উদ্যানে নিজ হাতে কবরে নামিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মৃত মাকে কবরের মধ্যে নামিয়ে নিজ হাতে চিরশায়িত করেন এবং পরবর্তীতে সবার আগে মাটিও দেন। 

দাফনের সময় বিকাল সাড়ে ৪টার দিকে, তারেক রহমান মায়ের কবরের পাশে নামেন এবং কিছুক্ষণ পর কবর থেকে উঠে আসেন। এর পরেই তিনি প্রথম মাটি দান করেন। এরপর তিন বাহিনীর প্রধান এবং বিএনপির শীর্ষ নেতারাও দাফনে অংশ নেন। 

মায়ের কবরের কিছুটা দূরে অবস্থান করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, এবং তারেকের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের নারী সদস্যরা। দোয়া শেষে তারা একটি পাত্রে নেওয়া মাটিতে স্পর্শ করতে দেখা গেছে। 

খালেদা জিয়ার দাফন হচ্ছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, তার প্রয়াত স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজা এবং দাফনের জন্য দেশের বিভিন্ন স্থানের বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে সমবেত হয়েছে। 

এদিন সরকারও একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে এবং নিরাপত্তার বলয় বজায় রাখা হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪