| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের ভালবাসাই বিএনপিকে শক্তিশালী করবে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 275688 বার পঠিত
জনগণের ভালবাসাই বিএনপিকে শক্তিশালী করবে: মির্জা ফখরুল

জনগণের আবেগ ও ভালোবাসা নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে। এমনটাই বললেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ দেশের পক্ষে থাকা শক্তি বিএনপিকেই বিজয়ী করবে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ সেখানে সাক্ষাৎ করতে আসেন।

মির্জা ফখরুল বলেন, দেশ, মাটি ও মানুষের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গভীর ভালোবাসাই দেশের মানুষকে আলোড়িত করেছে। দেশের ক্রান্তিকালে তাঁর চলে যাওয়ায় মানুষ গভীরভাবে মর্মাহত হয়েছে।

তিনি আরও বলেন, ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা ও আবেগ তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।

পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া সেই আদর্শকে সামনে রেখে রাজনীতি করেছেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পতাকা হাতে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪