| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবার জন্য উন্মুক্ত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 275716 বার পঠিত
সবার জন্য উন্মুক্ত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সাধারণ মানুষের প্রবেশের জন্য শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রবেশাধিকার দেওয়া হয়।

সকাল থেকেই সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যানে ভিড় করতে থাকেন। তবে সংস্কারকাজ চলমান থাকায় উদ্যান বন্ধ থাকায় অনেকে বিজয় সরণি মোড়ে উদ্যানের প্রবেশমুখে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। সমাধিস্থলে প্রবেশ করতে না পেরে অনেককে সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া করতে দেখা যায়।

পরে দুপুরে উদ্যান উন্মুক্ত করে দিলে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পুরো উদ্যানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসজনিত পুরোনো জটিলতা বেড়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪