| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি বিএনপি:বাবর

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 275662 বার পঠিত
র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি বিএনপি:বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি কখনোই র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি। জনগণের জানমাল রক্ষায় আপসহীন অবস্থান থেকেই বেগম খালেদা জিয়ার নির্দেশনায় র‍্যাব গঠন করা হয়েছিল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। বিএনপি আমলেও কেউ অন্যায় করলে দলীয় পরিচয় দেখেই ছাড় দেওয়া হয়নি। এমনই ছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার যে দৃঢ়তা ও নেতৃত্বগুণ তিনি দেখেছেন, তা আর কারো মধ্যে পাননি। অনেক পরে এসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেই তিনি সেই গুণাবলীর প্রতিফলন দেখেছেন বলে মন্তব্য করেন বাবর। 

এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে যেন ভবিষ্যতে একটি প্রকৃত জনগণের রাষ্ট্র গঠন করা যায়।

নিজের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, আমার ব্যক্তিগত আবেগ থেকেই আসা। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই আমি এসেছি।

বাবর আরও বলেন, তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন এবং তার দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে আপসহীন অবস্থান প্রত্যক্ষ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪