| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 297732 বার পঠিত
পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে: মির্জা ফখরুল

পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে। বিএনপি এখন ওদের সবচেয়ে বড় শত্রু।  অতীতে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, তারাই বর্তমানে সবচেয়ে বেশি দুষ্টামি করছে।  এমনটাই বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ( ২০ জানুয়ারি ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, স্বাধীনতার সময় যারা মানুষ হত্যা করেছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, তাদের বিরুদ্ধে হিসাব আমরা ভুলিনি। তবে তিনি উল্লেখ করেন, রাজনীতি করা যায়, কিন্তু সেটা সোজা ও স্বচ্ছ রাস্তায় করতে হবে। ধর্মকে ব্যবহার করে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করা উচিত নয়।

তিনি বলেন, এরা মোনাফেকি করে মানুষকে বিভ্রান্ত করছে। আজকে বিভিন্নভাবে বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচার করছে। স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ তাদের বিরোধিতা করেছে। আজ যখন জাতীয়তাবাদী রাজনীতি এবং আধুনিক রাজনীতির মাধ্যমে দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তখন আবার ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে।”

ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপি ধর্মে বিশ্বাস রাখে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের প্রথম দফায় আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, “ধর্মের নামে অপরাজনীতি বন্ধ করুন।

ফখরুল বলেন, এই নির্বাচন পরীক্ষা হবে দেশের জন্য। সিদ্ধান্ত হবে, দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে। আমাদের উদারপন্থি, গণতান্ত্রিক ও মানুষের কল্যাণমুখী পথ বেছে নিতে হবে। সেই কারণেই আমাদের ৩১ দফা কর্মসূচি এবং নতুন ফ্যামিলি ও ফার্মারস কার্ড জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪