| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 298294 বার পঠিত
নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় শপথ নিয়েছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর মির্জা ফখরুল এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায়ের পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।”

নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা প্রকাশ করে তিনি বলেন, কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকলেও তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে এবং বিএনপির শতভাগ আস্থা রয়েছে। মির্জা ফখরুল বিশ্বাস প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচনে কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করবে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪