| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যামিলি কার্ডে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই: তারেক রহমান

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 295468 বার পঠিত
ফ্যামিলি কার্ডে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, সরকারের বিভিন্ন প্রজেক্ট থাকা সত্ত্বেও সেগুলো সংগঠিত নয়। তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো এক জায়গায় আনার পরিকল্পনা জানিয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “জনসংখ্যা বাড়ছে, প্রডাকশন বাড়াতে হবে। তৈরিকারক ও ক্রেতার মধ্যে বিভিন্ন মধ্যস্থতাকারী থাকাটা স্বাভাবিক, তবে কেউ অনৈতিকভাবে লাভ করতে চাইলে সেটি বন্ধ করতে হবে। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে দ্রব্যমূল্যও অনেক সময় বেড়ে যায়। কৃষককে প্রণোদনা দেয়া এবং এই বিষয়গুলো খেয়াল রাখা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “যে কোনো পরিকল্পনা করি, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক থাকলে অন্য বিষয়গুলোও ঠিক হয়ে যাবে।”

মোব জাস্টিস ও শিক্ষাব্যবস্থা নিয়ে তারেক বলেন, শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। পড়ালেখাকে ফান হিসেবে আনতে হবে, যাতে তারা আগ্রহী হয়। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলা ও আর্ট এন্ড কালচারও শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে।”

ঢাকার ট্রাফিক সমস্যা সমাধান নিয়ে তিনি বলেন, “ঢাকা কেন্দ্রীক উন্নয়ন ও রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্টের সীমাবদ্ধতার কারণে জ্যাম বেড়ে গেছে। স্যাটেলাইট টাউন তৈরি করা হচ্ছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থাকবে। মেট্রোরেল কস্টলি, তাই মনোরেল সিস্টেমের সম্ভাবনা যাচাই করছি, যা ঢাকার বিভিন্ন জায়গার সঙ্গে সংযুক্ত হবে।

প্রবাসী বিষয়ক পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, প্রবাসীরা অনেক সময় অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা করেছি। প্রবাসীরা যদি সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠান, তাদের জন্য প্রণোদনা রাখা সম্ভব।

শেষে তিনি ব্যক্তিগত অনুভূতি জানিয়ে বলেন, মাকে মিস করছি। তবে রাত ৫টায় যখন দেখি মানুষ দাঁড়িয়ে আছে, তখন ক্লান্তি থাকে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪