বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন। নির্বাচনী সমাবেশে তিনি ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান । বিএনপি সরকার গঠন করতে পারলে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় প্রথমে বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে বক্তব্য দেন তারেক রহমান।
ভোর ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের প্রতীক মাথাইল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তারেক রহমানকে। নির্বাচনী প্রচারণা শেষে ভোর সোয়া ৪টায় ঢাকায় ফেরেন তারেক রহমান এমনটা জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।
সিলেট থেকে টানা ১৬ ঘণ্টা সফরে করেন তারেক রহমানের চলার পথে অনুষ্ঠিত শুধু জনসমাবেশগুলোতে নয় বরং রাস্তার দুই পাশেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। এদিক্বে এনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।