| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা দেশ ছেড়ে যাইনি, যুদ্ধ করে স্বাধীন করেছি: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 295516 বার পঠিত
আমরা দেশ ছেড়ে যাইনি, যুদ্ধ করে স্বাধীন করেছি: মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিলো। একাত্তরে তাদের কারণে অনেককে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিলো। তারা লুটপাটও করেছিলো। আমরা স্বাধীনতার পক্ষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি। আমরা দেশ ছেড়ে যাইনি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় মির্জা ফখরুল এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য এসেছে। আমরা ধানের শীষের ভোট চাচ্ছি। আমরা কাজে বিশ্বাস করি।

ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে তারা ফ্যামিলি কার্ড প্রদান করবে, যা মা ও বোনদের জন্য থাকবে। এই কার্ডের মাধ্যমে চাল-ডালসহ স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। এছাড়া কৃষিকার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পাবেন। তিনি আশা প্রকাশ করেন, এক কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা একই দেশের অধিবাসী। আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করব।

তিনি আরও উল্লেখ করেন, “আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এবার নৌকা নেই। নতুন একটি দল এসেছে, নতুন মার্কা দাঁড়িপাল্লা। এখন ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে প্রতিযোগিতা হবে।”

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অনেক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪