| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা কুৎসা রটাচ্ছে তারা ভোট পাবে না: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 22-01-2026 ইং
  • 296594 বার পঠিত
যারা কুৎসা রটাচ্ছে তারা ভোট পাবে না: মির্জা ফখরুল

একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। এরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে।  বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় একথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াইয়ে জয় লাভ করতে হবে। বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পেছনের দিকে তাকাই না। আমরা মাথা নত করি না।

ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা। সকাল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪