| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন : মৌলভীবাজারে তারেক রহমান

  • আপডেট টাইম: 22-01-2026 ইং
  • 296479 বার পঠিত
তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন : মৌলভীবাজারে তারেক রহমান

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি এই সরকারের প্রধান ড. ইউনূসকে অনুরোধ করবো তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দিন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। 

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানকে, এই সরকারের উপদেষ্টাদের অনুরোধ করব বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে... তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরেছে।

তিনি আরও বলেন, মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। সেজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রটোকল তিনগুণ করে দেন। বিএনপিকে যা নিরাপত্তা দিয়েছেন, তার তিন গুণ করে দিন তাদের। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪