ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৫টির বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ) উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ধানের শীষ প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোট কেন্দ্রে প্রাথমিক ফলাফল পাওয়া গেছে ৮টি কেন্দ্রে। এতে বিএনপির মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে বিএনপি অবশ্যই ফলাফল মেনে নেবে। তবে এজন্য নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে বলে শর্ত উল্লেখ করেন তিনি।
ভোটারদের অন্য দলে ভোট দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আসবে এমন প্রত্যাশা দলের রয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষে এবার তিন প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়।
জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না। এমনটাই বললেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে প্রয়োজন রাজনৈতিক অভিজ্ঞতা ও সদিচ্ছা, যা একমাত্র বিএনপির রয়েছে। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার সময় বাংলাদেশের গায়ে দুর্নীতির তকমা ছিল। তবে ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতা ছাড়ার সময় দেশ সেই তকমা থেকে বেরিয়ে আসে।
ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা দেশ ও বিদেশে সম্মানজনক কাজ করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে।
রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগের দিন রোববার তিনি ঢাকার ছয়টি স্থানে জনসভা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহতায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে যা এমন কোনো প্রতিশ্রুতি দল কখনো দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।