নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নাটোরে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সোমবার (১১ মে) দুপুরে পূবালী ব্যাংক নাটোর শাখা প্রধানের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি এই স্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নাটোরে আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ” বিষয়ক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ৬ দফা দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।
নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় মা ও সৎ বাবার বিরুদ্ধে মামলা
নাটোর জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র ৮ম দিনের খেলা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা স্টেডিয়ামে আয়োজিত কিশোরী ও কিশোর ক্রিকেট ইভেন্টের দুটি ম্যাচে নাটোর পৌরসভা দল এবং সদর উপজেলা দল জয়লাভ করে।
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চলনবিল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ অঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। চলনবিলে মৎস্য প্রক্রিয়াকরণ এলাকা এবং আধুনিক মৎস্য গবেষণাগার স্থাপন করা হবে।
১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে পৌঁছেছে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি মুরাদ শেখের (৩৬) মরদেহ
নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া ছিটকে গিয়ে দাদির পেটে বিদ্ধ হওয়ার ঘটনায় মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত। এই দিনে আমরা বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি বলে জানিয়েছেন, বিদ্যুৎমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
নাটোরের সিংড়া উপজেলায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর গ্রামের কবরস্থানের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৯টি শ্রমিক পরিবারের মাঝে মৃত্যুকালীন সহায়তা হিসেবে মোট ২ লাখ ২৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে) শহরের বড়হরিশপুর এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার হাটবার হওয়ায় সিংড়া পৌর বাসস্ট্যান্ডে চারজন ছাগল ব্যবসায়ী হাট থেকে ছাগল কিনে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় পৌছিলে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়।
রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজের জন্য আগামী রোববার থেকে ১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে