| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাটোরে শিশুর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

গুরুদাসপুরে এক রাতেই ৫টি সেচ মোটর চুরি

: নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া এলাকায় এক রাতেই পাঁচটি সেচ মোটর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষকের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

বিস্তারিত...

কৃষিজমির মাটি বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে হোসেন নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বিস্তারিত...

পদ্মায় ভেসে উঠলো বস্তা, খুলতেই মিললো হাত বাঁধা কিশোরীর মরদেহ

পাবনার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর হাত বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

নাটোরের গুরুদাসপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, সতর্ক বিজিবি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ঠেলে পাঠানোর চেষ্টা করে। এসময় সীমান্তের কড়া অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ

বিস্তারিত...

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

নাটোরের সিংড়া উপজেলার বন্দর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিস্তারিত...

স্লোগান নয়, শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে জিয়াউর রহমানকে জানতে হবে এবং তার আদর্শ ধারণ করতে হবে।

বিস্তারিত...

নাটোরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার চার এমপির

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার উন্নয়নে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন জেলার চারটি আসনের সংসদ সদস্যরা।

বিস্তারিত...

নিখোঁজের একদিন পর নলডাঙ্গায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিখোঁজের একদিন পর এক পুকুর থেকে মিলন প্রামাণিক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মপুর হাজীপাড়া এলাকায় একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন ওই এলাকার বাবলু প্রামাণিকের ছেলে।

বিস্তারিত...

ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে নিহত ১, আহত ১

মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী অসতর্কতাবশত ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খান। এতে তারা দুজনই ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান।

বিস্তারিত...

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা–রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঈদের ছুটিতে বাড়ি ফেরা আনন্দই শেষ যাত্রা, পাশাপাশি কবরে শায়িত তারা

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন করা হয়। একই ঘটনায় নিহত অপর ৪ জনকেও ভোরে নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪