নাটোর জেলার লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছেন
বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জুলফিকার ইসলাম জিল্লুর
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে শহরজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
পাবনার বেড়া উপজেলায় ফজলু রহমান নামে ফজলু রহমান (৫৫) নামে এক রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার বড়শিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজশাহী পুঠিয়া উপজেলায় শুক্রবার (২০ মার্চ) সকাল আটটায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় হাফেজ মো. সাজিরুল ইসলামের ইমামতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে
নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় উত্তরের এই রুটে চলাচলকারী ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়ে অন্য ট্রেনে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ট্রেনটিতে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী ছিল। সান্তাহার স্টেশনের অদূরে বগারবাড়ী এলাকায় রেললাইনের মেরামতের কাজ চলছিল। এ সময় নিয়মানুযায়ী লাল পতাকা টাঙানো ও সিগন্যাল দেওয়া থাকলেও ট্রেনের চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে ট্রেনটি মেরামতাধীন লাইনে প্রবেশ করান। এতে বিকট শব্দে পাওয়ার কারসহ ৯টি বগি লাইনচ্যুত হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস দুপুরে সান্তাহার স্টেশনে থামার পর কিছু সময়ের মধ্যেই লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।
বগুড়ার আদমদীঘি ও সান্তাহার জংশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের মেরামত কাজ চলছিলো। সতর্কতা হিসেবে সেখানে লাল পতাকা টানানো ছিলো। ট্রেনের চালক সতর্ক সংকেতটি খেয়াল না করায় দ্রুতগতির ট্রেনটি লাইনচ্যুত হয়। এমনটাই অভিযোগ করেছে স্থানীয় সূত্র।