গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি এই স্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন,সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আরও পড়ুন :
৬ দফা দাবিতে নাটোরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম। এসময় আঞ্চলিক ব্যবস্থাপক ডা.মো.আবু বকর সিদ্দিক, প্রোডিউসার সার্ভিসের ম্যানেজার ডা.মো: রিপন মিয়া, ভেটেরিনারি সার্জন,ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট ডা.সুজন কুমার নায়েক রায়, এলাকা ব্যবস্থাপক বাবুল চন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ