নিহত লায়লা আফরোজ গৃহিণী এবং তার মেয়ে নাফিসা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম ঢাকার উত্তরায় একটি বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। ২০১২ সাল থেকে তারা মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের সপ্তম তলায় বসবাস করে আসছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত। ভারতের কাছে ছয়জনকে হস্তান্তরের প্রক্রিয়ায় ফেরত যেতে পারেন মাত্র দু’জন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার শিশু সন্তান। বাকি চারজনকে নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, সোনালী খাতুন ও তার সন্তানকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদীতে মানবতার এক বিরল দৃষ্টান্ত। বস্তাবন্দী করে আটটি ছানাকে পুকুরে ফেলে হত্যার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল মা কুকুরটি। অবশেষে নতুন দুটি ছানা পেয়ে সে ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন।
রাজশাহীতে বাসে সিট সংক্রান্ত তর্কের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলা হলে আলাউদ্দিন ইসলাম টগর (৩৫) আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বগুড়ার শাহজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
তিন দিন নিখোঁজ থাকার পর পাওয়া গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ
পাবনা মানসিক হাসপাতালে দালাল মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। অভিযানে সেখান থেকে ৯ জন দালালকে আটক করা হয়েছে। এ সময় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
বগুড়ায় স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবীতে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে বগুড়া মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
বগুড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য।
দেশের সর্বাধিক দরিদ্র উপজেলাগুলোর মধ্যে গৌরীপুর, মাদারীপুর সদর, নেত্রকোনা সদর, চকোরিয়াসহ ৯টি উপজেলা উচ্চ পর্যায়ের জলবায়ু ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ডাসার, হালুয়াঘাট, কালকিনি, রায়পুরাসহ সর্বাধিক দরিদ্র অন্য উপজেলাগুলো রয়েছে মধ্যম মাত্রার ঝুঁকিতে। প্রতিবেদনে চুয়াডাঙ্গা, নওগাঁ, ভোলা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও বাগেরহাটের তথ্য বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে।
বগুড়া চারমাথা গোদারপাড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহাবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জনগণকে আগ্রহী করে তুলতে অনুষ্ঠিত মেলায় দিনভর প্রগতি, প্রবাস, সমতা ও সুরক্ষাসহ নানা পরামর্শ সেবা দেওয়া হয়।