| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 137470 বার পঠিত
নাটোরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোর জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র ৮ম দিনের খেলা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা স্টেডিয়ামে আয়োজিত কিশোরী ও কিশোর ক্রিকেট ইভেন্টের দুটি ম্যাচে নাটোর পৌরসভা দল এবং সদর উপজেলা দল জয়লাভ করে।

কিশোরী ক্রিকেট ইভেন্টে নাটোর পৌরসভা দল ৭ উইকেটে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সদর উপজেলা দল ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করে। জবাবে পৌরসভা দল ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলে জয় নিশ্চিত করে।

অন্যদিকে কিশোর ক্রিকেট ইভেন্টে বড় ব্যবধানে জয় পায় নাটোর সদর উপজেলা দল। তারা নাটোর পৌরসভা দলকে ৬৪ রানে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে সদর উপজেলা দল ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে পৌরসভা দল ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৯ রানে গুটিয়ে যায়।

ম্যাচগুলো উপভোগ করতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামি, ক্রীড়া সংগঠক বাদশা আলম, আব্দুর রাজ্জাক, মানুনসহ ক্রীড়াসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক।

খেলা শেষে আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সেন্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪