| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 135301 বার পঠিত
নাটোরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি : পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ৬ দফা দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে নাটোর শহরের কানাখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়ার নাটোর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, ও সদর উপজেলার সেক্রেটারি  মিলন আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপদেষ্টা কামাল সহ ফারিয়ার নেতৃবৃন্দরা।  এসময় বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা লাঞ্ছনা ও অপমানের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সারাদেশের ন্যায় নাটোরেও এ কর্মসূচি পালন করা হচ্ছে। বক্তারা দ্রুত তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪