| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আতহ ৩

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 142273 বার পঠিত
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আতহ ৩

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় আলী হোসেন (৩৫)  নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় অটোভ্যানে থাকা তিনজন ব্যবসায়ী  আতহ হয়। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে  নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপর দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত আলী হোসেন সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।

সিংড়া থানার  অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার হাটবার হওয়ায় সিংড়া পৌর বাসস্ট্যান্ডে চারজন  ছাগল ব্যবসায়ী  হাট থেকে ছাগল কিনে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় পৌছিলে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ। 

দুর্ঘটনায় আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আফসার এবং সিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক। ট্রাকটি আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪