চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সিরাজগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
নাটোরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নাটোর জেলা শাখা। বুধবার বিকেলে শহরের কাইনাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাটোরে স্বাস্থ্যসেবা খাতে প্রাপ্ত তথ্য, সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা করেছে ছেলে। বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।
নাটোরের লালপুরে পদ্মার দুর্গম চরে বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তিনি মারা যান।
নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে হাসপাতালের তিন সুইপারের বিরুদ্ধে। শিশুটির মাকে ওষুধ দেওয়ার কথা বলে তিন সুইপার ডেকে নিয়ে গিয়ে সঙ্ঘবদ্ধ হয়ে ধর্ষণ করে।
নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত মধু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫’ এর আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন চেষ্টায় আটকেপড়া ২৮ জনকে কেন্দ্র করে বিজিবি–বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। ফলে ওই ২৮ জন এখনো সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৮০০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তার ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।