| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 141081 বার পঠিত
সিংড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর গ্রামের কবরস্থানের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয়রা কলাবাগানের ভেতরে প্রায় ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি দ্রুত জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে, যা হিংস্র প্রাণীর আক্রমণের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪