| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

  • আপডেট টাইম: 12-06-2026 ইং
  • 23497 বার পঠিত
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

সিরাজগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ডিপজল পরিবহনের একটি বাস কড্ডার মোড় এলাকায় যাত্রী ওঠানোর জন্য মূল মহাসড়ক থেকে সাইড লেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। খাদে পানি থাকলেও বাসটি সম্পূর্ণ পানিতে না ডুবে খাদেই আটকে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, “ঘটনায় ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪