| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুই মামলায় জামিন পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্দিরগঞ্জ থানার দুটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন।

বিস্তারিত...

সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী

সারা দেশে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে জারি সতর্ক সংকেত

দেশের অন্তত নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে নদীপথে চলাচলে ঝুঁকি বাড়তে পারে বলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

লিমনের মরদেহ ৪ মে দেশে পৌঁছাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছাবে আগামী সোমবার

বিস্তারিত...

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর

সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার বিষয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে ঘিরে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিস্তারিত...

প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেওয়া বাসচালক গ্রেফতার

রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িকে ট্রাস্টএর একটি মিনিবাস বীর উত্তম জিয়াউর রহমান সড়কে ধাক্কা দিলে বাসটির চালক কে গ্রেফতার করেছে পুলিশ

বিস্তারিত...

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

দেশের ভোজ্যতেলের বাজারে আবারও দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টি আসনে প্রার্থীদের বিজয় চূড়ান্ত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিস্তারিত...

ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ঢাকার ওপর চাপ কমাতে দেশের সর্বত্র মৌলিক সুবিধা সম্প্রসারণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবাগুলো ধীরে ধীরে দেশের সব অঞ্চলে গড়ে তোলা হবে, যাতে রাজধানীমুখী মানুষের চাপ কমে।

বিস্তারিত...

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিস্তারিত...

অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে জোহরের নামাজের বিরতির সময় সংসদ লবিতে গিয়ে সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন

বিস্তারিত...

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার : সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বিস্তারিত...

ভূমিহীনদের আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে : সংসদে প্রধানমন্ত্রী

দেশের ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিস্তারিত...

৫ জেলায় বন্যার আশঙ্কা, কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার কিছু নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

বিস্তারিত...

সারাদেশে মুষলধারে বৃষ্টি, থাকতে পারে সপ্তাহজুড়ে

দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং একটি লঘুচাপের প্রভাবে সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়, যার ফলে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও কর্মজীবী মানুষরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪