| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 160439 বার পঠিত
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টি আসনে প্রার্থীদের বিজয় চূড়ান্ত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। 

তিনি বলেন, নির্বাচিত ৪৯ জন প্রার্থীর নাম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নির্বাচিত হচ্ছেন।

অন্যদিকে, একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট আসনে প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় গ্রহণের আদেশ দেওয়ায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের গেজেট প্রকাশ করা হচ্ছে না।

ইসি জানিয়েছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর বাকি আসনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪