| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 160557 বার পঠিত
অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার আজ (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়েন। অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হলে সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা ।

আরও পড়ুন-

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে জোহরের নামাজের বিরতির সময় সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪