রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িকে ট্রাস্টএর একটি মিনিবাস বীর উত্তম জিয়াউর রহমান সড়কে ধাক্কা দিলে বাসটির চালক ওমর ফারুককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন-
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
পুলিশ জানায় গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির দুর্ঘটনা ঘটলে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই অভিযুক্ত বাসচালককে হেফাজতে নিলে এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।
এফএ/আয়না