| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিহীনদের আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে : সংসদে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 160629 বার পঠিত
ভূমিহীনদের আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে : সংসদে প্রধানমন্ত্রী

দেশের ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার ভূমিহীন ও অসহায় পরিবারের জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি উল্লেখ করেন, অতীতেও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমিহীন, গৃহহীন ও নদীভাঙনের শিকার পরিবারগুলোর জন্য ‘গুচ্ছগ্রাম-৩ পর্যায়’ প্রকল্প গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন সুবিধা সম্প্রসারণে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে কোনো আবাসন প্রকল্প না থাকলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সংসদে স্বাস্থ্য খাত সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ২৩টি মেডিকেল কলেজে ৫০০ শয্যা বা তার বেশি হাসপাতাল কার্যক্রম চালু রয়েছে।

তিনি আরও বলেন, যশোর, পাবনা, কক্সবাজার, নোয়াখালী, রাঙ্গামাটি, সুনামগঞ্জ, পটুয়াখালী ও জামালপুর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণকাজ চলমান রয়েছে। এছাড়া মাগুরা, হবিগঞ্জ, নেত্রকোণা ও নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। চাঁদপুর ও নীলফামারী মেডিকেল কলেজ সংক্রান্ত প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪