| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার : সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 160566 বার পঠিত
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার : সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা মোট ৬ হাজার ৪৮০ জন।

গেজেট অনুযায়ী এই সংখ্যা বিভক্ত করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, শহীদ বেসামরিক: ৩,৬৯৮ জন, সশস্ত্র বাহিনী: ১,৫৪১ জন, বিজিবি: ৮১৭ জন, পুলিশ: ৪২৩ জন, আনসার বাহিনী: ১ জন।

এছাড়া গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ৫৬০ জন বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ গণহত্যার শিকার হয়েছেন, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হয়নি।

তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় সরকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে একটি নির্ভরযোগ্য ও গবেষণাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা তৈরির অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন।

সরকার এসব উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার সকল মানুষের আত্মত্যাগের একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদান সম্ভব হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪